
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর ইউনিয়নের সীমান্তবর্তী ‘মিশন’ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ১৩৮৫এম থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ারজেল নাইনটি’ বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার তার এবং ২টি ধারালো কুকরি উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
টিআর
- ১স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ২পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৫সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৭মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৮UCB Price Sensitive Information
- ৯কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ১০চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৬এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৯মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত