
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড বন্ডের মাধ্যমে টাকা তুলার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি জিরো কুপন বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা তুলবে।
সোমবার কোম্পানিটির ৩১৮তম পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট রেগুলেটরের অনুমোদনের পরই তারা টাকা তুলতে পারবে।
কোম্পানির সূত্র মতে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার আনসিকিউরিড নন-কনভার্টিবল জিরো কুপন বন্ড ইস্যু করবে। এ বন্ডের মেয়াদ হবে দুই বছর।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪৯ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ১৭ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ২৫৪ কোটি ৫ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬ টাকা ৪২ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ৪১ পয়সা।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ২এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
- ৩৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ৪রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৫বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৬পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৭চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৮পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৯মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ১০বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৭কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক





পাঠকের মতামত