
গাজীপুরের কালীগঞ্জে জাকির হোসেন খান (৩২) নামে এক যুবক বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। নিহত জাকির উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বারাইয়া গ্রামের সুলতান খানের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওসি জাকির হোসেন জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে জাকির হোসেন বিল থেকে মাছ ধরে বাড়িতে ফিরে আসেন। ওই মাছগুলো বিক্রির জন্য পাশের বাড়ীর রতন বেপারীর বাড়ীতে যান। বাড়িতে গিয়ে জানতে পারেন রতন বেপারীর বাজারে চলে গেছে। রতন বেপারীর বাড়ীর পাশে তার বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়। শরীফ তার বাড়ির জন্য ছোট মাছ পাঠাতে বললে জাকির মাছগুলো নিয়ে শরিফের বাড়ীর দিকে রওনা দেয়। বাড়ির নিকট পৌঁছলে হঠাৎ বজ্রপাত হলে জাকির আহত হয়ে সড়কেই পড়ে গিয়ে গুরুতর আহত হয়। একই সময়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আরেক প্রতিবেশী হামিদ খান। তিনি জাকিরকে সড়কে পড়ে থাকতে দেখে চিৎকার করে লোকজনকে ডাকাডাকি করেন। পরে স্থানীয়দের সহায়তায় জাকিরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এনজে
- ১সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে থমকে গেল ফটিকছড়ির উত্তরাঞ্চল
- ৩নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল
- ৫মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬এশিয়া প্যাসিফিকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭ন্যাশনাল হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা
- ৯সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু





পাঠকের মতামত