
উন্নয়ন কাজ সম্পন্ন করার পরও বিলের পাওনা টাকা পরিশোধ না করার কারণে পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন আকনসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ঠিকাদার।
মঙ্গলবার (৭ এপ্রিল) বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী ঠিকাদার মো. সেলিম ফরাজি মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন।
মামলার অন্য আসামিরা হলেন পাথরঘাটা পৌরসভার হিসাবরক্ষক মো. বেলায়েত হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল হায়দার এবং সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ এপ্রিল তৎকালীন মেয়র আনোয়ার হোসেন আকনের দায়িত্বকালে ১৪ লাখ ৫৮ হাজার ৬৭৪ টাকা ব্যয়ে একটি উন্নয়নমূলক কাজের কার্যাদেশ পান মেসার্স রনি এন্টারপ্রাইজ।
পরে পৌরসভার বিশেষ নির্দেশনায় গত বছরের ১১ সেপ্টেম্বর তিনি কাজটি সম্পন্ন করেন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, কাজ শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ঠিকাদারের পাওনা ৫ লাখ ৭৮ হাজার ৬৭৪ টাকা পরিশোধ না করে দীর্ঘদিন ধরে টালবাহানা করেন।
একাধিকবার যোগাযোগ করেও বিলের অর্থ না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।
মেসার্স রনি এন্টারপ্রাইজের পরিচালক, বাদী সেলিম ফরাজি বলেন, “বৈধ প্রক্রিয়ায় টেন্ডার পেয়ে কাজ সম্পন্ন করেছি কিন্তু আমার ন্যায্য পাওনা আটকে রেখে আমাকে হয়রানি করা হচ্ছে। পাওনা টাকা আদায় ও ন্যায়বিচারের আশায় মামলা করেছি।
পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
অভিযুক্ত সাবেক মেয়র ও হিসাবরক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
তবে নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল হায়দার জানিয়েছেন, ঠিকাদার সেলিম ফরাজির প্রতিষ্ঠান ‘রনি এন্টারপ্রাইজ’ পৌরসভায় একাধিক কাজ করেছে, তবে তার মোট পাওনার বিষয়ে তিনি অবগত নন।
ইএটি
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত