প্রকাশিত: মে ২৯, ২০২২ ১০:৫২ এএম
বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যমুনা লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা পতিত হয়। এতে   ১০ যাত্রীর মৃত্যু  এবং  আরো ২০ যাত্রী আহত হয়েছে।
রোববার (২৯ মে) সকাল সাড়ে ৫ টায় উজিরপুরের বামরাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আর্শাদ।
তিনি বলেন, গাড়ীটি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যা‌চ্ছিলো। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ২০ যাত্রী আহত হয়েছে। নিহত ১০ জনের মধ্যে ১ জন শিশু ও ১ জন নারী রয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম পরিচয় জানা যায়নি।
গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মোঃ জাহাঙ্গীর বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে। আহত নিহতের সংখ্যা উদ্ধার অভিযান শেষ করে বলা যাবে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা প্রনব রায় শুভ বলেন, এ দূর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ৫/৬ জনের চিকিৎসা চলছে।
শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...