প্রকাশিত: মে ১২, ২০২২ ১০:৫৪ এএম , আপডেট: মে ১২, ২০২২ ১০:৫৫ এএম
বরিশালের বাকেরগঞ্জে পুত্রবধূর হাতে শাশুড়িকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম নাজনীন আক্তার (৫০)। এ ঘটনায় পূত্রবধূ লাবন্য আক্তারকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১১ মে) রাত সাড়ে ৯ টার দিকে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্ৰামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলাউদ্দিন মিলন বলেন, হত্যাকান্ডের পর ঐ ঘর থেকে ভেজা কাপড়ে বেড়িয়ে যাচ্ছিলো পূত্রবধূ লাবন্য। এ সময় তাকে সন্দেহ হলে রাত পৌনে ১২ টায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানাযায়, কাঠালিয়া গ্ৰামের মৃত হানিফ হাওলাদার এর বড় পূত্র উজ্জ্বল হাওলাদার এর স্ত্রী লাবন্য আক্তার তার শাশুড়ির সাথে গ্ৰামের বাড়ীতে বসবাস করতো। উজ্জ্বল ও তার ছোট ভাই রাজু হাওলাদার চাকরির সুবাদে ঢাকায় থাকে। কিছু দিন পূর্বে ঈদ শেষে ১০ মে ঢাকায় ফিরে যায় তারা।
নিহতের ভাশুর মোঃ কালাম হাওলাদার জানান, ‘বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উজ্জ্বল ফোন দিয়ে জানায় তার মা ফোন রিসিভ করছে না। তাকে ঘরে গিয়ে তার মাকে খোঁজ নিতে বলেন। তিনি ঘরের সামনের দরজা বন্ধ দেখে পিছনের খোলা দরজা দিয়ে ঢুকেই চৌকির পাশে মশারীতে প্যাচানো রক্তাক্ত অবস্থায় নাজনীনের লাশ দেখতে পান। পরে তিনি থানা পুলিশ কে খবর দেন’।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলাউদ্দিন মিলন বলেন, বিষয়টি প্রাথমিক ভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আটক পূত্রবধূকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্তের জন্য বরিশাল থেকে সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
শেয়ার

পাঠকের মতামত

শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট সাগরে মাছ ধরা ...

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...