
নকল জুতা বিক্রয় করা, মুরগি, গরুর মাংস ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রি করার অপরাধে বরিশাল নগরীর বিভিন্ন স্থানের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত বরিশাল নগরীর চৌমাথা বাজার, নথুল্লাবাদ মাদ্রাসা বাজার এবং হাসপাতাল রোড এলাকায়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, হাসপাতাল রোড এলাকার জুতার দোকানে Hush Puppies ও addidas সহ বিভিন্ন বিদেশি ব্রান্ডের নকল জুতা বিক্রয় করা, মুরগি, গরুর মাংস ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য জনাব জাহাঙ্গীর মোল্লা সহযোগিতা করেন।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জনস্বার্থ রক্ষায় রমজান মাস জুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
- ১মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ২‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৪রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৫পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৬এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৭বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৮যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৯শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত