প্রকাশিত: মার্চ ১০, ২০২৪ ৬:০৭ পিএম

বরিশাল বিভাগের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইফফাত আরা জামান ঊর্মি।

রোববার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইফফাত আরা জামান ঊর্মিকে বরিশাল বিভাগের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ দেওয়া হলো।

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাকে পদায়নের পর তার নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত The Code of Criminal Procedure, 1898 এর section-144 এর ক্ষমতা অর্পণ করা হলো।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...