
রান্নার অন্যতম প্রধান অনুষজ্ঞ হচ্ছে পেঁয়াজ। মাছের ঝোল, ভুনা মাংস যাই হোক কেন রান্নায় পেঁয়াজ না পড়লে খাবারে স্বাদ হয় না। আবার পকোড়া কিংবা কবাবের সঙ্গে কাঁচা পেঁয়াজ থাকলেও মন্দ হয় না। সব মিলিয়ে রান্নাঘরের অপরিহার্য উপাদান হচ্ছে পেঁয়াজ। রান্নায় প্রতিদিন প্রয়োজন হয় বলে অনেকেই একসঙ্গে বেশি করে পেঁয়াজ কিনে রাখেন। কিন্তু পেঁয়াজ দীর্ঘ দিন রাখা বেশ মুশকিলের। বিশেষ করে এই বর্ষার মৌসুমে অল্পেতেই পচে যায়। সেক্ষেত্রে পেঁয়াজ ভালো রাখার জন্য কয়েকটি উপায় মেনে চলতে পারেন।
পাটের ব্যাগে রাখুন: বাজারে গিয়ে খেয়াল করলে দেখা যাবে সবজি ব্যবসায়ীরা সব সময়ে পাটের বস্তায় আলু, পেঁয়াজ রাখেন। এতে অনেক দিন ভাল থাকে। বাড়িতেও পাটের কোনও ব্যাগে পেঁয়াজ ভরে রাখতে পারেন। এতে খুব দ্রুত পেঁয়াজ পচবে না।
অন্যান্য সবজির সঙ্গে রাখবেন না: পেঁয়াজ দীর্ঘ দিন ভালো রাখতে কখনওই অন্য সবজির সঙ্গে রাখবেন না। এর ফলে পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে আলু কিংবা রসুনের সঙ্গে পেঁয়াজ রাখা ঠিক নয়। কারণ, এই দু’টিতে সাইট্রিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি। এই অ্যাসিডের সংস্পর্শে এসে পেঁয়াজ দ্রুত পচে যেতে পারে।
পেঁয়াজ ভালো রাখতে চাইলে তা প্লাস্টিকের ব্যাগে না রাখাই ভালো। পেঁয়াজের নিজস্ব আর্দ্রতা রয়েছে। প্লাস্টিক সেই আর্দ্রতা শোষণ করে নেয়। ফলে অল্প দিনেই পচে যায় পেঁয়াজ।
- ১আর্জেন্টিনাকে কাঁদিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৪আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৫ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৬হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৭পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৮কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৯জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ১০রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত