প্রকাশিত: আগস্ট ২৩, ২০২০ ৯:৫৫ এএম

বিবাদ-দ্বন্দ ভুলে যশরাজ ফিল্মসের সঙ্গে এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। অজয়ের সঙ্গে আট বছর আগের ঝামেলা মিটিয়ে যশরাজ তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের দিতে যাচ্ছেন নতুন এক চমক।

ছবিটির ব্যাপারে সরাসরি না বলা হলেও বেশ বড় বাজেটের সিনেমা হচ্ছে এটি এমনটাই শোনা যাচ্ছে। এখানে অজয়কে সুপারহিরো চরিত্রে দেখা যেতে পারে এ তথ্যও জানিয়েছে বলিউড হাঙ্গামা। সিনেমাটি হবে
কোনো একটি সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে।

বলিউড হাঙ্গামা তাদের তথ্যে জানিয়েছে, সিনেমাটি পরিচালনা করবেন শিব রাওয়াইলে। এটি দিয়েই পরিচালনায় অভিষিক্ত হবেন তিনি।

যশরাজ ফিল্মসের একজন টেকনিক্যাল কর্মকর্তা বলিউড হাঙ্গামাকে জানিয়েছেন, ‘মূলত সুপারহিরো কেন্দ্রিক সিনেমার সফলতা থেকেই এই সিনেমার পরিকল্পনা। ‘কৃষ’, ‘রা ওয়ান’ চরিত্রগুলো বলিউডপ্রেমীদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সর্বশেষ ‘বাহুবলী’ সিনেমাও প্রমাণ করেছে এখানে সুপারহিরো আমেজের ছবিগুলো নিয়ে সবার আগ্রহ অনেক বেশি।

‘ধুম’ এবং ‘টাইগার’-এর মত অ্যাকশন ধারার সিনেমা করে সফল যশরাজ ফিল্মস তাই এবার সুপারহিরো কেন্দ্রিক ছবির মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে।’

ছবিটিতে অজয় অভিনয় করবেন কী না সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ছবির পরিকল্পনা ও চিত্রনাট্য নাকি পছন্দ হয়েছে তার। সবকিছু ঠিক থাকলে আসছে ২৭ সেপ্টেম্বর এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

শেয়ার

পাঠকের মতামত

নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে নতুন সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন ...

প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ সবেমাত্র পাঁচ মাস অতিক্রম করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশে নজিরবিহীন ...