
বাংলাদেশসহ এশিয়ার ৬টি দেশের ভ্রমণকারী নাগরিকদের জন্য হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে কাতার। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে। কাতারের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য পেনিনসুলার অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে এ নির্দেশ কার্যকর হবে। কাতারের রাজধানী দোহার স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ নির্দেশ কার্যকর হবে। ভারতে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশসহ আর যেসব দেশের নাগরিকদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হলো, সেসব দেশের মধ্যে আছে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ফিলিপাইন।
নির্দেশে বলা হয়েছে, ভ্রমণকারীদের টিকা নেওয়া থাকলেও তাঁদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। আর এটি ঘরে করা যাবে না, হোটেলে থাকতে হবে। কাতার সরকারের নির্ধারিত কোয়ারেন্টিন–সুবিধায় ১০ দিনের জন্য থাকতে হবে। আর প্রত্যেক ভ্রমণকারীর ভ্রমণের সময় থেকে ৪৮ ঘণ্টা আগের নিজ দেশে পিসিআর টেস্টে করোনার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
ভ্রমণকারীরা যখন কাতারে কোয়ারেন্টিনে থাকবেন, তখন সেখানে আসার এক দিনের মধ্যেই আবার পিসিআর টেস্ট করা হবে। কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ার দিনও এ টেস্ট হবে।
যাঁরা কাতারকে ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন, তাঁদের জন্যও পিসিআর টেস্ট বাধ্যতামূলক। আর এ জন্য নতুন গন্তব্যে যাওয়ার আগে তাঁদের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্ট করা হবে। এ জন্য নির্ধারিত ৩০০ কাতারি রিয়াল দিতে হবে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত