স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০২৬ ১২:৫৪ পিএম

বিশ্ব ফুটবলের মহারণ ফিফা বিশ্বকাপে ভবিষ্যতে বাংলাদেশের খেলার সম্ভাবনা দেখছেন বলে মন্তব্য করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ফুটবলের জনপ্রিয়তা বাড়তে থাকায় বাংলাদেশ ‘নিশ্চিতভাবেই একটি সুযোগ’রাখে।

গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে এক অনুসারীর প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ইনফান্তিনো। ওই অনুসারী জানতে চান, বাংলাদেশ কি কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কি না। জবাবে ফিফা প্রধান স্পষ্ট ও উৎসাহব্যঞ্জক উত্তর দেন।

ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। ফিফার লক্ষ্য হলো বাংলাদেশসহ অন্যান্য দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।’

এ সময় বাংলাদেশকে একটি ফুটবলপ্রেমী দেশ হিসেবে উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, ‘বাংলাদেশ একটি দুর্দান্ত ফুটবল দেশ, যেখানে ফুটবল দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে এবং তাদের অবশ্যই সুযোগ রয়েছে। বাংলাদেশি ফুটবল ও ফুটবলের সঙ্গে জড়িত মানুষদের উন্নয়নে ফিফা ব্যাপক বিনিয়োগ করছ।’

এছাড়া, বিশ্বজুড়ে প্রতিভার অস্তিত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও প্রতিভার কোনো ঘাটতি নেই। ইনফান্তিনোর ভাষায়, ‘বাংলাদেশসহ সারা বিশ্বেই প্রতিভা রয়েছে, এবং খুব দূরের নয় এমন ভবিষ্যতে আমরা বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে আগ্রহী।’

এনজে

শেয়ার

পাঠকের মতামত

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...