
বাংলাদেশে আরও ৮ বিলিয়ন ডলার অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি’র স্বাধীন মূল্যায়ন বিভাগ (আইইডি) থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোমবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এডিবি আঞ্চলিক অবকাঠামো উন্নয়নকে আরও বেগবান করতে ৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান প্রতিশ্রুতি দিয়েছে এবং ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার কো-ফাইন্যান্সিং করবে।
জানা গেছে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সবসময় সাব রিজিওনাল করিডোর অবকাঠামো উন্নয়নে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আঞ্চলিক করিডোরের উন্নয়নে আরো ৮ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে এডিবি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে এই অর্থায়নের পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা। এডিবি’র সদস্যভুক্ত ৬৮টি দেশ সহজ শর্তের এ ঋণ ব্যবহার করে আঞ্চলিক করিডোর উন্নয়ন করেছে। কনসেশনাল এ ঋণে সুদের হার ২ শতাংশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণে ওই ঋণ ব্যবহার করা হয়েছে।
গ্রেটার মেকং সাবরিজিয়ন (জিএমএস) প্রোগ্রামের আওতায় এডিবি সাবরিজিওনাল করিডোরে ভৌত অবকাঠামো উন্নয়ন করেছে। কর্মসূচির আওতায় এর আগে ২০১২ থেকে ২০২০ মেয়াদে ১৩০ প্রকল্পে ৫৬ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছিল এডিবি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪ লাখ ৭৬ হাজার কোটি টাকা। উপ-আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রসারণ আরো প্রসারিত করতে বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপও প্রচার করছে সংস্থাটি।
এডিবি’র প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, এডিবি’র প্রাতিষ্ঠানিক সহায়তা প্রোগ্রামটি ছিল গুরুত্বপূর্ণ। জিএমএস কর্মসূচির আওতায় এডিবিভুক্ত দেশগুলোতে ১৩০টি বেশি প্রকল্পে অর্থায়ন করা হয়েছে। যার পরিমাণ ছিল ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। ফলে উপ-অঞ্চলের অর্থনৈতিক করিডোরগুলোতে অবকাঠামো অনেক উন্নত হয়েছে। নতুন ৮ বিলিয়ন ডলার অর্থায়নে আরো উন্নত হবে অর্থনৈতিক করিডোরগুলো।
এডিবি’র আইইডি মহাপরিচালক ইমানুয়েল জিমেনেজ বলেন, ‘জিএমএস প্রোগ্রাম দেখিয়েছে কীভাবে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা উন্নত করা যায়। সমবেতভাবে এই কর্মসূচির সুবিধা নিতে পারে দেশগুলো। আঞ্চলিক করিডোরে উভয় দেশ লাভবান হবে।’
এডিবি প্রধান মূল্যায়ন বিশেষজ্ঞ এবং প্রতিবেদনের প্রধান লেখক বিন গুয়েন বলেন, আঞ্চলিক চাহিদার কথা বিবেচনা করে পাইপলাইনে থাকা প্রকল্পগুলো নির্বাচন করা জরুরি। এখানে জাতীয় স্বার্থ না দেখে আঞ্চলিক স্বার্থ দেখা দরকার। দেশ-পর্যায়ের ফলাফল এবং আঞ্চলিক ফলাফলের মধ্যে একটি সুস্পষ্ট যোগসূত্রসহ আঞ্চলিক উন্নয়ন ফলাফলগুলিকে শক্তিশালী করতে হবে।
- ১ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ২বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৩সূচকের পতনে চলছে লেনদেন
- ৪বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ৫কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৬কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৭কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৮মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৯মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ১০মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর





পাঠকের মতামত