
বাংলাদেশে তুলা রপ্তানি বাড়াতে চায় ব্রাজিল। এ উদ্দেশ্যে ব্রাজিলিয়ান কটন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন অ্যাবরাপা-এর আন্তর্জাতিক বাজার উন্নয়ন কার্যক্রম কটন ব্রাজিল গতকাল মঙ্গলবার ঢাকায় তাদের সেলার্স মিশন কার্যক্রমের আয়োজন করে। গতকাল হোটেল র্যাডিসনে এ আয়োজনে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টেকসইয়তা তুলে ধরার মাধ্যমে ব্রাজিলকে উচ্চমানের ও ট্রেসযোগ্য তুলার নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন করা হয়, যেখানে ব্রাজিলীয় তুলার রপ্তানি বিকাশের মাধ্যমে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক ধারাবাহিকতার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়।
অ্যাবরাপার ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল রিলেশনস মার্সেলো ডুয়ার্তে মন্টেরো বলেন, বিশ্ব যখন সাপ্লাই চেইন সংকট ও তুলার ঘাটতির মুখোমুখি হয়, তখন ব্রাজিল কুশলীভাবে সব সম্পর্ক বজায় রেখে তুলা সরবরাহের নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে এ ব্যবসায়কে টিকিয়ে রাখছে। তাঁরা তুলার ট্রেসেবিলিটি, লজিস্টিকস, সাসটেইনাবিলিটি ভার্টিকেলস ও টেকনোলজি জুড়ে সল্যুশন প্রদান অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে জানানো হয়, ব্রাজিল অত্যাধুনিক কাটিং-এজ কৃষি প্রযুক্তি ও অ-সেচ চাষ পদ্ধতি ব্যবহার করে ২০১৯-২০২০ সালে প্রায় ৩ মিলিয়ন টন তুলার উৎপাদন করে। ২০১৫-২০১৬ সালে যা ছিল ১ দশমিক ৩ মিলিয়ন টন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ব্রাজিল বাংলাদেশে ১৬৬ টন তুলা সরবরাহ করেছে।
বিপি/ আইএইচ
- ১ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৩০
- ২জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ৩যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
- ৪স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ৫জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৬৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৮পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৯১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ১০ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৩চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৯মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ১০তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার





পাঠকের মতামত