প্রকাশিত: মার্চ ৭, ২০২৫ ৭:৪২ পিএম , আপডেট: মার্চ ৯, ২০২৫ ১১:৪৬ এএম

বরিশাল জেলার আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগধা ইউনিয়ন শাখা।

শুক্রবার (৭ মার্চ) আমবৌলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ইফতার অনুষ্ঠিত হয়।

মাহে রমাদানের আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বরিশাল – ১ আসনের জামায়াত মনোনিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কুরআন মজলিশ বাংলাদেশের মহাসচিব ও মিডিয়া ব্যক্তিত্ব (ইসলামী আলোচক) মাওলানা মোঃ মুহিউদ্দিন গাজী, আগৈলঝাড়া থানা শাখার জামায়াতের আমির প্রফেসর আলাউদ্দিন মিয়া, আগৈলঝাড়া পি. এইচ. পি একাডেমির ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা ফজলুল হক, আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আমবৌলা কেরামতিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জলিল বাহাদুরসহ সমাজের আরও গণ্যমান্য ব্যক্তিগণ।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, সমাজ সেবক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি

পাবনার সাঁথিয়ার একটি মসজিদে পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতীতে জুম্মার ...

প্রতিমন্ত্রী টুকু শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ ...

পদ্মা সেতু-রেল সংযোগের সুফলও কাজে লাগছে না নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ...

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...