
বাগেরহাটে পুলিশকে চাঁদা না দেওয়ায় দক্ষিণ কোরিয়া প্রত্যাশী সোহেল খান (৩০) নামের এক যুবককে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। মিথ্যা মামলায় হয়রানীর শিকার যুবক সোহেল খান কোরিয়া যাওয়া নিয়ে অণিশ্চতার মধ্যে পড়েছে। দ্রুত মামলা থেকে অব্যাহতি পেতে পুলিশের উধ্বর্তন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলেন ধরেন সোহেল খান।
সংবাদ সম্মেলনে হয়রনীর শিকার সোহেল খান বলেন, ১ জুলাই সন্ধ্যায় বাগেরহাট শহরের মাছ বাজার এলাকায় চটপটি খাবার পর হঠাৎ পুলিশ পরিচয়ে সাদা পোশাক পরিহিত ৫-৭ জন লোক হাতে হ্যান্ডকাপ পড়িয়ে নদীর পাড়ে নিয়ে ছুরি ধরে ৫০ হাজার টাকা দাবী করে। এরপরে আমি আমার মা ও শ্বশুর ও বন্ধুর কাছে কল দিয়ে টাকা চাই। টাকা দিতে দেরি হওয়ায় আমি তাদের কাছে বলি কি আমার অপরাধ, আমি তো কোন অন্যায় করেনি, আমি দক্ষিণ কোরিয়ায় যাব। আমার মা জরায়ু টিউমার অপারেশন করে অসুস্থ এবং বাবা মিনি স্ট্রোক করায় অসুস্থ। বাড়িতে দেখার মত কেউ নাই এমন কিছু করবেন না তারপরও তারা আমার কোন কথা শোনেননি।
তিনি আরও বলেন, পরে সেখান থেকে থানায় নিয়ে যায়। সেখানে জনতে পারি থানায় কর্মরত সাদা পোশাকে থাকা কনস্টেবল তাইমুর ও মামুন। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেও টাকা দিতে না পাড়ায় তারা পরিবারকে ২ লক্ষ টাকা দিতে চাপ প্রয়োগ করে। কোন টাকা না পেয়ে এক পর্যায়ে ৩০ পিস ইয়াবা দিয়ে মামলা দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে ১০ পিস ইয়াবা দিয়ে মামলা রুজু করবে সেই বাবদ ২০ হাজার টাকা নেয়। পরে ১০ পিস ইয়াবার মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। ১১ দিন কারাগারে থেকে ১৩ জুলাই জামিনে বের হই। পুলিশ ক্লিয়ারেন্স দিবে না বলে মামলা নিস্পত্তির জন্য লেনদেনের প্রস্তাব দেয়। বিষয়টি পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তাদের জানালে তারা দ্রুত তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি, এই অবস্থায় আমি ক্ষতিপূরণ চাই এবং দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানাচ্ছি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেছেন, ভুক্তভোগী সোহেল খানের দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এসকে
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত