জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫ ৫:৪০ পিএম

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির কেন্দ্রীয় অফিসে জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব, গণতন্ত্র রক্ষায় তরুণদের ভূমিকা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বাগেরহাট জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেখ আল মামুন, ইমরান হাওলাদার বাবু, শামিম মুন্সি, ঋতিক হালদার রোহিত, ইমন শেখ, অনিক তরফদার, সাকিব শেখ, হৃদয় হোসেন, কাইফ সরদার, রিজভী গাজী, আব্দুল্লাহ, ফাহিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতির ইতিহাসে গণতন্ত্রের পুনর্জাগরণের দিন, আর এ চেতনা আজকের ছাত্রসমাজকে নতুন করে অনুপ্রাণিত করে।

শেখ আল মামুন বলেন, ৭ই নভেম্বরের চেতনা হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস। আজ দেশের গণতন্ত্র বারবার আঘাতপ্রাপ্ত, মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত। এমন সময় ছাত্রসমাজকে পিছিয়ে থাকলে চলবে না। অন্যায়-দুর্নীতি, মিথ্যাচার আর স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটা গণতন্ত্র রক্ষার ফ্রন্টলাইন। আমরা মাঠে আছি, থাকব। বাগেরহাটের প্রতিটি ছাত্রদল কর্মীকে সততা, সাহস ও আদর্শের পথ ধরে এগিয়ে যেতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে যুবসমাজকে নতুন আন্দোলনের নেতৃত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, আমরা সত্যের পক্ষে ছিলাম, আছি, থাকব। ভয় দেখানো, মিথ্যা মামলা দিয়ে দমন করা যাবে না। ছাত্রদল অন্যায়ের সামনে কখনো মাথা নত করবে না।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর স্বাধীনতার পর গণতন্ত্র রক্ষার এক ঐতিহাসিক বাঁকবদল। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রসমাজকে সংগঠিত ও সচেতন থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...