
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম মোটর শোভযাত্রা করেছেন।
সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী জেলার ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় এই মোটর শোভাযাত্রা ও পথসভা করেন নেতাকর্মীরা।
এদিন সকালে ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে পথসভা করেন নেতাকর্মীরা। পথসভা শেষে মোটর শোভাযাত্রা শুরু হয়। ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে বিকেলে শোভাযাত্রাটি চিতলমারী উপজেলার গোদাড়া এলাকায় পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন, বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম, দলটির ফকিরহাট উপজেলা সভাপতি ইমরান বিন লুৎফর, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, চিতলমারী উপজেলা সভাপতি ডা. আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত, মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুফতি নুরুজ্জামান, যুব আন্দোলন নেতা আবু বক্কর প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যানের রাজনীতিতে বিশ্বাসি। শুরু থেকে মানুষের কল্যানে কাজ করে আসছে দলের নেতাকর্মীরা। আগামী নির্বাচন উপলক্ষে ৩শ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। সকল প্রার্থীরা মাঠে জনসংযোগ করছে। বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
এম জি
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত