

পুঁজিবাজারে চলছে স্মরণকালের সবচেয়ে বেশি মন্দাভাব। দিশেহারা স্টেইকহোল্ডার বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবাই। এমন বাস্তবতায় আগামী অর্থবছরে আসতে পার করছাড়। একই সাথে বাড়তে পারে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা। বর্তমানে বার্ষিক আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা রয়েছে। এই সীমা আরও ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে।
আজ সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে আগামী অর্থবছরের বাজেট নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয়। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বাজেটের শুল্ক-করের প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া নতুন নতুন কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে শর্ত যেমন সহজ করা হবে, তেমনি কর ছাড়ও দেওয়া হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘আগামী বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কর দেওয়ার প্রক্রিয়াকে সহজ করা। অনলাইনে রিটার্ন জমাকে আরও উৎসাহিত করা হবে।’ তিনি বলেন, আগামী বাজেট হবে করবান্ধব ও বিনিয়োগবান্ধব।
বৈঠক সূত্রে জানা গেছে, সরকার নীতিগতভাবে করমুক্ত আয়সীমা বাড়াতে একমত হয়েছে। এ জন্য এনবিআরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম করের পরিমাণ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া ব্যক্তিশ্রেণির করদাতাদের ক্ষেত্রে সিটি করপোরেশন, পৌর এলাকা, গ্রাম এলাকা নির্বিশেষে ন্যূনতম কর পাঁচ হাজার করার বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়। বর্তমানে ন্যূনতম করের পরিমাণ এলাকাভেদে তিন থেকে পাঁচ হাজার টাকা।
বর্তমানে সারা দেশে ১ কোটি ১১ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। এর মধ্যে বছরে গড়ে ৪০ লাখের মতো টিআইএনধারী রিটার্ন দেন। এনবিআরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে কর ভিত্তি বৃদ্ধির পাশাপাশি কর দেওয়ার প্রক্রিয়া সহজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা আরও সম্প্রসারণ করার জন্য বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। আগামী বাজেটে কোম্পানির ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে।
আরও জানা গেছে, বর্তমানে বছরে তিন কোটি টাকার বেশি টার্নওভার হয়, এমন প্রতিষ্ঠানকে লাভ-লোকসান নির্বিশেষে দশমিক ৬ শতাংশ কর দিতে হয়। এটি বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে।
এ ছাড়া ভ্যাটের ক্ষেত্রে ফ্রিজ, এয়ারকন্ডিশনের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়তে পারে। বর্তমানে এসব পণ্য উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ আছে। এই হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে। এ ছাড়া মোবাইল ফোনের মূল্য সংযোজন অনুসারে ভ্যাটের হার বাড়তে পারে। সূত্র: প্রথম আলো।
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত