
২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। আর মাত্র সপ্তাহ তিনেক সময় বাকি। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বাফুফে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। আগামীকাল রোববার বিকেল চারটায় বাফুফে ভবনে নির্বাচন কমিশন প্রথম সভা করবে।
ফুটবল তো বটেই, গোটা ক্রীড়াঙ্গনের আগ্রহ বাফুফে নির্বাচনকে ঘিরে। নির্বাচনের তফসিল ঘোষণার পরই মূলত তোড়জোড় শুরু হয়। নির্বাচন তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা আগামীকাল প্রথম বসব। কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা হবে। সম্ভব হলে কালই তফসিল হতে পারে।
২০০৮,’১২,’১৬ ও ২০২০ চারটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজবাহ উদ্দিন। নির্বাচনী প্রক্রিয়া ও কর্মকান্ড নিয়ে তিনি বেশ জ্ঞাত। বাফুফে সচিবালয়ে বিগত নির্বাচনগুলোর ফরম্যাটও রয়েছে। ফলে নির্বাচন কমিশন চাইলে আগামীকাল প্রথম সভাতেই তফসিল ঘোষণা করতে পারে।
২০২০ সালে এক মাস আগেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছিল। এবার নির্বাচন কমিশনই গঠন হয়েছে নির্বাচনের ২৩ দিন আগে। গত নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্রের দাম ছিল ১ লাখ টাকা। সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ ও সদস্য ২৫ হাজার। চার বছর পর এবার নির্বাচনে মনোনয়ন পত্রের দাম কেমন হয় সেটাও দেখার বিষয়।
বিএইচ
- ১১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৫শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও বদলে যাওয়া স্বপ্ন: কাঠামোগত বাস্তবতার সংকট
- ৬সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৭ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ৮প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে সায়েন্স টয় : ববি হাজ্জাজ
- ৯দর বৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ১০আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ২সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৭চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ





পাঠকের মতামত