প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১ ১২:২২ পিএম

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অব প্রাইস নির্ধারণের জন্য বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের বিডিংয়ের (নিলাম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বিডিং ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টায় শুরু হবে। ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় পর্যন্ত বিডিংয়ে অংশ নেয়া যাবে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুযারি পর্যন্ত বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

গত ৫ জানুয়ারি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

বারাকা পতেঙ্গা পাওয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। যা তার সাবসিডিয়ারি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ, আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৭ টাকা। আর বিগত পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী তড়িত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩০ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস।

শেয়ার

পাঠকের মতামত

আইপিওতে আসছে এনপলি গ্রুপের সুনিভার্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ...

নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর সাবস্ক্রিপশন

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর পাবলিক সাবস্ক্রিপশন ...

লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ  অনুমোদন ...

সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি  সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে ...

বার্জার পেইন্টসের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ...

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদন শুরু ১৯ জানুয়ারি

পুঁজিবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) ...