প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪ ৬:০৯ পিএম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত বিভাগের আয়োজনে ফসলের জন্য সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের যুগ্ম সচিব রেহানা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআইয়ের মহাপরিচালক ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারির সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. সৈয়দ নূরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বারি’র কীটতত্ত বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত।

উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান, তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নজরুল ইসলাম, কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মতিয়ার রহমান, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুন্সী রাশীদ আহমদ, ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ছালেহ উদ্দিন। অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেন্টিসাইড কোম্পানির প্রতিনিধিসহ বারি’র বিভিন্ন বিভাগের সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

এএন

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...