
প্রায় মাসখানেক আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা চত্ত্বরে ভাঁজা, চিড়ামুড়ি বা ঘটিগরম বিক্রি করতে গিয়েছিলেন বৃদ্ধ মো. আমিন উদ্দিন শেখ (৭৫)। সেদিন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের কার্যালয়েও গিয়েছিলেন তিনি। গিয়ে ইউএনও কে তার দারিদ্র্যতা ও অসহায়ত্বের কথা জানিয়েছিলেন এই বৃদ্ধ। ইউএনও তার অসহায়ত্বের কথা শুনে বয়স্ক ভাতা ও সমস্যা নিরোসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সেই প্রতিশ্রুতি রক্ষার্থে বৃদ্ধ আমিন উদ্দিনকে বাড়ি থেকে নিজ কার্যালের ডেকে নিয়ে আসেন ইউএনও বিতান কুমার মন্ডল এবং তাকে একটি বয়স্ক ভাতার বই প্রদান করা হয়। আজ বুধবার দুপুরে বৃদ্ধের হাতে ভাতাবইটি হস্তান্তর করা হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী উপস্থিত ছিলেন।
বৃদ্ধ মোঃ আমিন উদ্দিন শেখ উপজেলার সদকী ইউনিয়নের খয়েরচরা মাঠপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম শেখের ছেলে। তিনি তিন সন্তানের মধ্যে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকি এক ছেলে ঢাকায় দিনমজুর এবং আরেক ছেলে কুমারখালীতে ভাংগারীর কাজ করে। তার স্ত্রী একজন প্যারালাইজড রোগী।
জানতে চাইলে ভাতাভোগী মো. আমিন উদ্দিন শেখ বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে আসে স্যার ভাতা করে দিছে। আমার বিশাল উপকার হয়েছে। স্যারের মত সারাদেশে অফিসার (ইউএনও) থাকলে আমাদের মত অসহায় লোক থাকবেনা। স্যার যেন আরো বড় অফিসার হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, একদিন ঘটিগরম বিক্রি করতে এসে বৃদ্ধ লোকটি অসহায়ত্বের কথা জানিয়েছিলেন। সেদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই হাজার টাকা প্রদান করা হয়েছিল। উপযুক্ত হওয়ায় আজ তাকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে। এখন তিনি প্রতিমাসে একটা সুবিধা পাবেন। তার অসুস্থ স্ত্রীর জন্যেও ভাতার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, জনগনের জন্যই জনপ্রশাসন। সরকারি সুযোগ সুবিধা নিতে মধ্যভোগীদের কাছে না গিয়ে সরাসরি কর্মকর্তাদের কার্যালের আসেন। আমরা আপনার সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করব।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত