
মহামারি করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর আবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৩ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে জমে উঠেছে ইসলামি বইমেলা।
স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ দেড় বছর পর ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত ইসলামি বইমেলা ইতেমধ্যে বইপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন পর আয়োজন করায় জমে উঠেছে বইমেলা। রাজধানীর বিভিন্নপ্রান্ত থেকে সাধারণ ক্রেতারা ভিড় করে মেলায়। গত কয়েক বছরের তুলনায় এ বছর বই বিক্রির হার অনেক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
মেলা প্রতিদিন সকাল ১০টা রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত।
মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনসহ প্রায় সব স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রয় করা হচ্ছে।
এবার মেলায় ৬২টি ইসলামি প্রকাশনা অংশগ্রহণ করেছে। সরেজমিনে মেলায় গিয়ে দেখা গেছে, ক্রেতা এবং দর্শনার্থীদের ভীড় রয়েছে প্রায় প্রতিটি স্টলে। কেউ বই কিনছেন আবার কেউ শুধু মেলা দেখার জন্য এসেছেন। মেলায় নারী ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন মেলা উপলক্ষে বরাবরের মতো এ বছর প্রতিটি বই ৩৫% কমিশনে বই বিক্রি করছে। তবে বিশেষ কিছু বইয়ে ৫০% থেকে ৭০% কমিশনেও বই বিক্রি করছে ইসলামিক ফাউন্ডেশন।
উল্লেখ্য, ১৯ অক্টোবর বাদ মাগরিব বায়তুল মোকাররমের এই বইমেলা উদ্বোধন করেন। বইমেলা চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও সঞ্চয় ধারাবাহিক বাড়ছে
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৮বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৯চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ১০এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৩চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত