
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার (২৪ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এই খারিজের আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় বিচারক খারিজ করে দিয়েছেন।’
নথি থেকে জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে এনামুল হককে শিবিরের সাবেক সভাপতি বলায় মিনুর বিরুদ্ধে এ মামলা করেছিলেন রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ও ২৯ (১) ধারায় অভিযোগ আনা হয়।
আরজি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি। বরং বগুড়ায় যখন পড়াশোনা করতেন তখন শিবিরের প্রেসিডেন্ট ছিলেন।’ এ ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়ায় ব্যাপকমাত্রায় বাগমারা আওয়ামী লীগ সভাপতি এনামুল হকের মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে।
এ ছাড়াও, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানকে নিয়েও কঠোর সমালোচনা করে বক্তব্য দেন।
টকশোতে মিনু বলেন, ‘শাহরিয়ার আলম বিএনপির মনোনয়ন পেতে আমার কাছেও এসেছিলেন।’ আর মনসুর রহমান বিএনপির সময় জেলখানার ডাক্তার হিসেবে ব্যাপক অত্যাচার করেছেন উল্লেখ করে বলেছেন, ‘আমি ভেবেছিলাম তিনি বিএনপি করতেন।’
বিপি/এএস
- ১চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ২দর পতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- ৩উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ৪লেনদেনের শীর্ষে আইটি কনসালটেন্টস
- ৫দেড় দশক ধরে শিকল বন্দী দুই বোনের জীবন
- ৬বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা
- ৭সূচকের পতনে বেড়েছে লেনদেন
- ৮রিকেট বেনকাইজারের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ১০আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ





পাঠকের মতামত