জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫ ৩:৩১ পিএম , আপডেট: অক্টোবর ২০, ২০২৫ ৩:৩২ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে।

সোমবার (২০ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, আপনারা ক্ষমতায় গেলে পিআর ঠিক করে নিয়েন। জুলাই সনদে যখন দস্তখত করে ফেলেছেন, আসুন মিলেমিশে ইউনুস সাহেবকে সহযোগিতা করি।

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে যাতে তারেক রহমান–ধানের শীষ ক্ষমতায় আসতে না পারে, সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের আগুন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিমানবন্দর যখন আগুনে পুড়ছে, হাজার কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। ব্যবসায়ীরা পথে বসে গেছে। তার দুই দিন আগে মিরপুরে ফ্যাক্টরিতে আগুন দিয়েছে। ঠিক সে সময় সরকার যখন জনগণের ভোটাধিকার দেবেন, তখনই একটি চক্র যারা ১৬ বছর আপনাদেরকে দুঃখ দিয়েছে, মায়ের বুকে লাথি মেরে সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছে—আজ আবার ঠিক সেই সময়, আওয়ামী শেখ হাসিনার দোসররা আগুন লাগিয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির সরকার গঠনের বিকল্প নেই—এমন মন্তব্য করে তিনি বলেন, আগামীতে জনগণের ভোটে ধানের শীষ জয়লাভ করলে আর দেশে বৈষম্য থাকবে না। আর হয়রানি থাকবে না, আর বিচার বিভাগকে লাথি মারা হবে না, আর আয়না ঘর বানানো হবে না।

বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কোম্পানির সভাপতিত্বে এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...