
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ।
শনিবার (৩০ নভেম্বর) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপদকালীন সময়ে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের স্মারক নং-বিএসএমএমইউ/২০২৪/৭৪৫৪, তারিখে ২০/০৮/২০২৪ খ্রি. মোতাবেক অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাবরক্ষণ পদ্ধতি সংক্রান্ত প্রবিধান ২০১৭ এর ৪১.২.৪১.৩ অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পারিতোষিক প্রাপ্যতা সাপেক্ষে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে মূল দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টরের দায়িত্ব প্রদান করা হলো। এ আদেশ ২০/৮/২০২৪ থেকে কার্যকর হবে।’
এদিকে প্রক্টর নিয়োগ সংক্রান্ত নিয়োগপত্র আজ শনিবার ডা. শেখ ফরহাদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এসময় অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ডা. শেখ ফরহাদ ২০০০ হাজার সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৭২ সালে ৭ মে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ এবং মা মরহুমা ফিরোজা বেগম। ডা. শেখ ফরহাদ ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের বাবা। তার মেয়ে মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত এবং তার সহধর্মিণী একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আঞ্জুমান আরা অবস অ্যান্ড গাইনি বিশেষজ্ঞ।
বিএইচ
- ১নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ২কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৩রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৭চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৮কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৯কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ১০আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ১২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৫তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত