প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ ৪:১০ পিএম

বিকল্প পদ্ধতিতে বিশেষ  বিবেচনায় ফলাফলের ঘোষণার দাবীতে বাগেরহাটের এসসি  পরীক্ষার্থীরা মানববন্ধন  ও বিক্ষোভ সমাবেশ করেছে।  শনিবার( ১৭ আগস্ট)  দুপুরে শহরের  কেন্দ্রীয় শহীদ মিনারে  বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ব্যাসের পরীক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, আন্দোলন চলাকালীন বহু পরীক্ষার্থী আহত হয়েছেন। কেউ কেউ নিহতও হয়েছেন। আহত অনেক শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায়  আমাদের মানসিক অবস্থা ভালো নেই। আগে পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ায় এমনিতেই অনেক দেরি হয়ে গেছে । এখন মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়ার কথা ছিল। কিন্তু এখনও আমাদের পরীক্ষা নিয়ে চিন্তা করতে হয়। এই অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে বাকি পরীক্ষা গুলো বিশেষ বিবেচনায় এনে ফলাফল প্রকাশের দাবি জানান মানববন্ধনকারীরা।

বাগেরহাট  সরকারি মহিলা কলেজের এইসএসসি  পরীক্ষার্থী তামান্না আক্তার বলেন, আমাদের ভাই বোনেরা রাজপথে রক্তদিয়ে আন্দোলন  সংগ্রাম  করেছে ।  তারা অনেকেই  অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা এখন পরীক্ষার হলে বসার মতো পরিস্থিতিতে নাই। তাদের কি ভাবে রেজাল্ট দেওয়া হবে? আমাদের ও মনমানসিকতা ভালো নাই  পড়াশোনা মনোনিবেশ করতে পারছি না।  এখন যদি বিকল্প  ফলাফল দিয়ে আমাদের  স্নাতক পর্যায়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানাই।

বাগেরহাট বহুমুখী স্কুল এন্ড কলেজের প্রতিবন্ধী শিক্ষার্থী মোহাম্মদ আজিজ করিম বলেন, আসলে সার্বিকভাবে এখন আমরা পরীক্ষা দেওয়ার মত অবস্থায় নেই। যে কোন ভাবে বিকল্প ব্যবস্থায় আমাদের এইচএসসি  পরীক্ষার ফলাফল ঘোষণা করে উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া হোক।

সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের  এইসএসসি পরীক্ষার্থী  শাহরিয়ার রায়হান নির্জন বলেন, ২০২৪ সালের পরীক্ষার্থীরা নানা কারণে অনেক  পিছিয়ে আছি। তার উপর দেশের এই অবস্থায় খুবই শঙ্কিত আমরা। এই অবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষার চাপ না দিয়ে, বিকল্প কোন পদ্ধতিতে ফলাফল দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে।

আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা গ্রহণের জন্য রুটিন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। রুটিন অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা হওয়ার কথা রয়েছে।পরীক্ষার খবরে আন্দোলন শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...