
শীতের মৌসুম চলে। বাজারে এখন বাঁধাকপি সহজলভ্য। তাই এখনই সময় বাঁধাকপি দিয়ে বিভিন্ন পদ তৈরি করে খাওয়ার। স্বাস্থ্যকর এই সবজি শরীরের জন্য খুবই উপকারী।
সাধারণত ভাজি বা সালাদে বেশিরভাগ সময় বাঁধাকপি খাওয়া হয়। তবে জানেন কি? এই সবজি দিয়ে তৈরি করা যায় বাহারি সব পদ।
ভেজিটেবল থেকে চিকেন রোল খেতে সবাই পছন্দ করেন। তবে বাঁধাকপি দিয়ে রোল খেয়েছেন কি? স্বাদে অনন্য এই রোল হতে পারে ছোট খিদের বড় সমাধান।

উপকরণ:
১. বাঁধাকপির পাতা ৮টি
২. মাঝারি আলু সেদ্ধ ও ভর্তা ৪টি
৩. মটরশুঁটি সেদ্ধ ও ভর্তা
৪. চাট মশলা ১ চা চামচ
৫. বেসন ১ কাপ
৬. লাল মরিচের গুঁড়া আধা চা চামচ
৭. বেকিং সোডা আধা চা চামচ
৮. লবণ স্বাদমতো

পদ্ধতি
প্রথমে বাঁধাকপি থেকে পাতাগুলো আলাদা করে রাখুন। পাতাগুলো লবণ পানিতে সেদ্ধ করে নিন। এতে করে পাতাগুলো নরম হবে এবং ভাঁজ করা যাবে।
এবার আলু ও মটরশুঁটির ভর্তা, লবণ, চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর সেদ্ধ বাঁধাকপির পাতার ভেতর আলু ও মটরশুটির মিশ্রণটি দিয়ে দিন।
এবার বাঁধাকপির পাতাটিকে রোলের মতো করে পেঁচিয়ে নিন। এখন বেসন, লবণ, লাল মরিচের গুঁড়া, বেকিং সোডা, এবং পানি দিয়ে বাটার তৈরি করে নিন।
একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে এলে বাঁধাকপির রোলগুলো বেসনে ডুবিয়ে তেলে দিয়ে দিন।
বাদামি রং হয়ে এলে নামিয়ে ফেলুন। সস দিয়ে পরিবেশন করুন মজাদার মচমচে বাঁধাকপির রোল।
- ১বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ২রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৩ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৪চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৫গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৬ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৭৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৮ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৯দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১০ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৭চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৮প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৯পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১০রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত