প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০ ১১:৫২ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : রহিমা ফুড, ইস্টার্ন কেবলস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা এবং সাইফ পাওয়ারটেক।

জানা গেছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার রহিমা ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৪.১০ টাকায়। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রহিমা ফুডের অ্যাডজাস্ট ওপেনিং প্রাইস ১৯৪.১০ টাকা ধরা হয়েছে। তবে ডিএসইতে আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১৩.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৩.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯.৪০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।

ইস্টার্ন কেবলস : সোমবার ইস্টার্ন কেবলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৫.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭০.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭০.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫.৫০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স : সোমবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৫.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।

রবি আজিয়াটা : সোমবার রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৭.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।

সাইফ পাওয়ারটেক : সোমবার সাইফ পাওয়ারটেকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ৯.৪৯ শতাংশ বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

আরএকে সিরামিকসে সিইও নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের আরএকে সিরামিক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...