
ফোরাম আসন্ন নির্বাচনে টেকসই পোশাক শিল্প খাত গড়ার লক্ষ্য নিয়ে ২০২১-২০২৩ মেয়াদের বিজিএমইএ পরিচালনা পর্ষদ ইশতেহার ঘোষণা করেছে ।
মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।
এ সময় বিজিএমইএ’র বর্তমান প্রেসিডেন্ট ড. রুবানা হক এবং ফোরামের প্যানেল লিডার এ বি এম সামছুদ্দিনসহ পোশাক খাতের নেতৃস্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ফোরাম’ নেতৃবৃন্দ ২০১৯-২০২১ মেয়াদে ড. রুবানা হকের নেতৃত্বে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নেতৃত্ব দিয়ে এসেছে। এই পর্ষদ বৈশ্বিক মহামারির সময়ে বাংলাদেশের অর্থনীতির প্রাণ, পোশাক শিল্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে।
তবে আগামী দুই বছর পোশাক শিল্পকে অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং সময় হিসেবে পার করতে হবে। এ সময়ে বিজিএমইএতে সৎ, নিষ্ঠাবান, কর্মঠ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত শক্তিশালী বোর্ড প্রয়োজন।
ফোরাম সেই বোর্ড উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে ব্যবসার সার্বিক অবস্থা ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ফোরাম ‘সাসটেইনেবল ইন্ডাস্ট্রি’গড়ে তুলতে কাজ করবে।
ফোরামের মূল ইশতেহারটি ১৩ ভাগে বিভক্ত। এগুলো হলো, ভাবমূর্তি, ব্যবসা পরিচালন ব্যয় কমানো এবং সহজীকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, রুগ্ন শিল্প ও এক্সিট পলিসি, পণ্যের দাম ও ক্রেতার জবাবদিহিতা, শিল্পের নিরাপত্তা ও নিজস্ব সক্ষমতা, বাজার সম্প্রসারণ, প্রযুক্তি সক্ষমতা, এলডিসি গ্রাজুয়েশন, দক্ষতা ও উদ্ভাবন, সাসটেইনেবিলিটি ও এসডিজি, শ্রমিক কল্যাণ এবং স্বচ্ছ-পরিচ্ছন্ন বিজিএমইএ।
ফোরামের পক্ষ থেকে বলা হয়, গত দুই বছরে আমাদের অনেক অর্জন আছে এবং অনেকগুলো কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবারের ইশতেহারে আমরা কি কি পদক্ষেপ নিলে আগামীতে এই শিল্প টিকে থাকবে এবং আগামী দুই বছরে করে দেখানো সম্ভব এমন সব প্রস্তাবনাই তুলে ধরেছি।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে





পাঠকের মতামত