
এসএমই খাতে অর্থ উত্তোলনের অনুমোদনের পর কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) সম্পন্ন হওয়া বিডি পেইন্টস লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ১৪ জুন (মঙ্গলবার) থেকে শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত বিডি পেইন্টসের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “BDPAINTS” এবং কোম্পানি কোড হচ্ছে : ৬৮০০৩।
এর আগে রবিবার (১২ জুন) কোম্পানিটির কিউআইওতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ কর হয়েছে। গত ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত কোম্পানিটির কিউআইওতে আবেদন গ্রহণ করা হয়।
গত ১২ এপ্রিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২০তম সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে। উত্তোলিত অর্থ দিয়ে ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ০১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত (জুলাই’২০-জুন’২১) সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৪ টাকায়।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ২চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ৪ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ৫চার দফা সময় বাড়িয়েও রিটার্ন জমা পড়েছে মাত্র ৩৮ শতাংশ
- ৬চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮শিকলবিহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তেই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী
- ৯দর পতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- ১০লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৩যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ৭কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৮কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৯চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা





পাঠকের মতামত