
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরের বাজেটে ছিল ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা।
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতির (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। এ পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রণালয় বাজেট সংক্রান্ত তথ্য-উপাত্ত প্রকাশ করে। সেখান থেকে বিদ্যু ও জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর এ তথ্য জানা গেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বলেন, ‘বাংলাদেশ এরই মধ্যে স্বল্প আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে। প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২৯৪১ অনুযায়ী নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়া নিশ্চিত করতে হলে প্রয়োজনীয় আর্থ-সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা সরবরাহ নিশ্চিত করতে হবে। ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সংস্থান।’
তিনি বলেন, ‘গত ১২ বছরে বিদ্যুৎ উৎপাদনে অসামান্য অগ্রগতি হয়েছে। গত ২০০৯ সালের তুলনায় বর্তমানে দেশে পাঁচগুণ বেশি বিদ্যুৎ উৎপান হচ্ছে। বর্তমান উৎপাদন ক্ষমতা ২৫ হাজার ২২৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে। সিস্টেম লস ১৪ দশমিক ৩৩ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৭৩ শতাংশ হয়েছে।’
অর্থমন্ত্রী জাতীয় সংসদে জানান, বিদ্যুতের চাহিদা মেটাতে ১৪ হাজার ১১৫ মেগাওয়াট ক্ষমতার ৩৮টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নির্মাণাধীন। ২ হাজার ৯৬১ মেগাওয়াট ক্ষমতার ২০টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে চুক্তি সই। ৬৫০ মেগাওয়াট ক্ষমতার ছয়টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন। এছাড়া ১৫ হাজার ১৯ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
মেগা প্রকল্প বাস্তবায়ন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘রামপাল ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, মাতারবাড়ি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এবং রূপপুর ২ হাজার ৪০৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।’
তিনি বলেন, ‘পারমাণবিক ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার থার্মাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন শেষে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।’
- ১গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ২বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৩সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৪৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৫ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৬অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৭দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ৮শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৯মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’
- ১০চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৩সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৪আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৭সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ১০আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত