প্রকাশিত: মে ৩০, ২০২৪ ৬:৪৮ পিএম

নেদারল্যান্ডসের আমস্টারডামের শিফল বিমানবন্দরে বিমানের ইঞ্জিনের ভেতরে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটিতে এ দুর্ঘটনা ঘটে। সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, কেএলএম এম্ব্রায়ারের ই১৯০ বিমানের ইঞ্জিনে পড়ে যান ওই ব্যক্তি। সেসময় বিমানটির ভেতরে যাত্রী ও ক্রুরা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ‘বিকট শব্দ’ শুনতে পান। পরে  দেখতে পান ওই ব্যক্তিটি ঘুরন্ত ইঞ্জিনের ভেতরে।

বিমানের এক যাত্রী ডাচ সংবাদমাধ্যমকে বলেন, পুরো বিষয়টি দ্রুত ঘটে গেছে। আমাদের বিমান উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেসময় হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে যায়। আমরা তখন দেখতে পাই বিমানের কাছে জরুরি পরিষেবার গাড়ি আসছে।

তবে ইঞ্জিনের ভেতর পড়ে যে ব্যক্তি নিহত হয়েছেন, তার পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি বিমানবন্দরের কোনো কর্মী নাকি যাত্রী ছিলেন, সেই বিষয়টিও স্পষ্ট নয়। যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

শিপল বিমানবন্দর কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বিমানটি ডেনমার্কের বিলুন্ডে যাওয়ার জন্য উড্ডয়ন করতে যাচ্ছিল। ঠিক তখনই কেউ একজন ইঞ্জিনের ভেতরে ঢুকে যান।

অনেক যাত্রী এবং ক্রু ভয়াবহ এ ঘটনা প্রত্যক্ষ করেছেন। তারা যেন মানসিকভাবে সুস্থ থাকতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এছাড়া এই ঘটনা কীভাবে ঘটলো, সেটি তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। কিন্তু ওই ব্যক্তি কীভাবে বিমানের ইঞ্জিনের কাছে গেলেন এবং সেটির ভেতর পড়লেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...