
পাকিস্তানের ডানপন্থি লাহোরে রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বহু বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র ও প্রত্যক্ষদর্শী। খবর আল-জাজিরার।
পাকিস্তান তেহরিক-ই-লাব্বাইক পার্টির হাজার হাজার কর্মী রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে পুলিশের সঙ্গে শুক্রবার (২২ অক্টোবর) তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। দলের শীর্ষ নেতার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছিল তারা।
টিএলপির প্রধান নেতা সাদ রিজভীকে মুক্ত করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এ বিক্ষোভ কর্মসূচি ও লং মার্চের আয়োজ করে দলটি। গত বছর সাদ রিজভীকে গ্রেফতার করে পাকিস্তান সরকার। সে সময় ফ্রান্সে মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর তিনি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন।
বিক্ষোভকারীদের লাহোর ছাড়তে বাধ্য করতে সরকার ঘটনাস্থলে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করে। এ সময় কর্তৃপক্ষ ওই এলাকায় মোবাইল সেবা ও রাস্তা বন্ধ করে দেয়। তবে পুলিশ যখন বিক্ষোভকারীদের মিছিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তখনই পরিস্থিতি খারাপ হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সময় আবাসিক এলাকার বাসিন্দারা বিপাকে পড়েছেন। ওই এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাস্তা বন্ধ থাকায় নিজেদের বাসা-বাড়িতে যেতে পারছিলেন না অনেকেই।
সাদ রিজভীর দলের মুখপাত্র সাজিদ সাইফ সংঘর্ষ ছড়িয়ে পড়ার জন্য পুলিশকে দোষারোপ করেছেন। মিছিলে বাধা ও বল প্রয়োগ করায় শত শত মানুষ আহত হয়। টিয়ার গ্যাস নিক্ষেপের কারণে অনেকেরই শ্বাসকষ্ট দেখা দেয়।
পুলিশের মুখপাত্র রানা আরিফ বলেন, বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত