
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৫৫ হাজার ৪৪ জনের। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮০৬ মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট সাত কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৫৫ হাজার ৪৪ জনের। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ১০ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৬১৮ জন। মৃত্যুবরণ করেছেন তিন লাখ ১৪ হাজার ৫৭৭ জন। দেশটিতে একদিনে ৩ হাজার ৪৮৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ৪৭ হাজার।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৫১ হাজার ৭২ জন এবং মারা গেছেন এক লাখ ৪৪ হাজার ৪৮৭ জন। দেশটিতে একদিনে ১৮ হাজার ১৬৪ জন আক্রান্ত হয়েছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৪২ হাজারের বেশি। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৮৩ হাজার ৮২২ জন। দেশটিতে ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ৪৩৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯৬৮ জন।
আক্রান্তে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিতের সংখ্যা ২৭ লাখ ৩৪ হাজার ৪৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৪৮ হাজার ৫৬৪ জনের। ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫শ জন শনাক্ত হন, মারা গেছেন ৫৯৬ জন।
তালিকায় ফ্রান্সের অবস্থান পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, উচ্চ সংক্রমণ নিয়ে তুরস্ক অষ্টম, স্পেন নবম, আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।
এদিকে মহামারি মোকাবিলায় আবারও লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে বিশ্বের অনেক দেশ। নেদারল্যান্ডস ও জার্মানি বুধবার থেকে নতুন করে লকডাউন কার্যকর করেছে। প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এছাড়া বড়দিন উপলক্ষে বিভিন্ন দেশ বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত