
কদিন আগে আক্ষেপ করে আর্লিং হালান্ড বলেছিলেন, ‘ইশ, যদি বিশ্বকাপ খেলতে পারতাম।’ নরওয়েজিয়ান তারকার মতো একগাদা নাম যুক্ত হচ্ছে এই ‘ইশের’ তালিকায়। মহাযজ্ঞে অংশ হতে কাতারে তাদের কেউ আসতে পারেননি দলগত ব্যর্থতায়, কারও জায়গা হয়নি দলে, আবার শেষ সময়ের চোটও কাঁদিয়েছে কাউকে।
বিশ্বকাপের মঞ্চে না থাকতে পারা দুর্ভাগা এসব তারকাদের মাঝে সবচেয়ে বেশি রয়েছে চোট সমস্যা। না থাকার তালিকায় উপরের সারিতে আছেন সেনেগালের সুপারস্টার সাদিও মানে, ফ্রান্সের স্ট্রাইকার ও সবশেষ ব্যালন ডি’অর জয়ী তারকা করিম বেনজেমা।
চোটে কাতারের বিমান ধরার শেষ সময়ে ছিটকে গেছেন মানে, বেনজেমা এসেও ফিরে যাচ্ছেন। চোটের থাবায় কাতারের বিমান ধরতে পারেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী পল পগবা ও এনগোলো কান্তে। দেশমের দলে নেই বোউবাচার কামরা, ক্রিস্টোফার এনকুকু ও প্রেসনেল কিমপেম্বে।
জার্মানির আছেন টিমো ভের্নার ও মার্কো রিউস, ইংল্যান্ডের রেস জেমস, পর্তুগালের ডিয়েগো জোতা ও পেদ্রো নেতো। বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার জিওভানি লে সেলসো আসতেই পারেননি, নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন কোরেয়া সেখানে এসেও ফিরে যেতে বাধ্য হয়েছেন।
কাতারের বর্ণিল আয়োজনে থাকছেন না ব্রাজিলের অর্থার মেলো, কানাডার স্কট কেনেডি, ইংল্যান্ডের বেন চিলওয়েল, স্পেনের হোসে গায়া ও কেপা আরিজাবালাগা। ইউরোপিয়ান ফুটবলে দাপট দেখানো নরওয়ের আর্লিং হালান্ড নেই বিশ্বকাপে।
দলের ব্যর্থতায় থাকছেন না ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা ও চিরো ইমোবিল, মিশরের মোহামেদ সালাহ। কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, সুইডেনের জ্লতান ইব্রাহোমিচ, নাইজেরিয়ার ভিক্টর অসিমেন, আলজেরিয়ার ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহারেজও।
- ১মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাবির ইফাদ বাঁচতে চান
- ২সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে
- ৩সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৪চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ৫সরিষাবাড়ীতে সড়ক ও বাসাবাড়ীতে ঢুকছে দূষিত পানি
- ৬চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৭বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
- ৮হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৯চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ১০ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৪বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৭সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৮চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৯জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ১০সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি





পাঠকের মতামত