
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ২৯৩ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১১৯ জনের। এবং একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৭৬১ জন। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ তথ্য জানান।
তথ্যে আরো জানানো হয়, এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪১২ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৫৫ হাজার ৪৭৯ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৫৭৮ জনের। এর আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩২৪ জনের মৃত্যু হয় এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন আরও ৪ লাখ ২৪ হাজার ৩২৯ জন। আর সুস্থ হয়ে উঠেছিলেন ৩ লাখ ৭০ হাজার ৫৪৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ১০ জুলাই করোনায় মোট মৃত্যু হয় ৭ হাজার ৫৬৮ জনের। ৯ জুলাই এ সংখ্যা ছিল ৮ হাজার ৪৮৭ জন আর ৮ জুলাই ছিল ৮ হাজার ৯২৫ জন। করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৫৪৬ জনের এবং ব্রাজিলে ৭৬৫ জনের। গত ৪ ঘণ্টায় বিশ্বে এ ভাইরাসে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় ৮৯১ জনের। এছাড়া উচ্চ সংখ্যায় মৃত্যু হয়েছে রাশিয়া (৭১০ জন), কলম্বিয়া (৫০৯ জন) এবং আর্জেন্টিনায় (৪৭৪ জন)।
- ১চাঁদপুর ওয়ান মিনিট মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
- ২পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ৩ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ৪আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৬টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৭বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ১০পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত