প্রকাশিত: জানুয়ারী ৩, ২০২১ ১১:১৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট (বেক্সিমকো) লিমিটেড সম্প্রতি বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের কাছ থেকে বেক্সিমকো পাওয়ারের (বেক্সপাওয়ার) আরও ৩ কোটি ৫০ লাখ শেয়ার কিনেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, অভিহিত মূল্য ১০ টাকা দরে এসব শেয়ার কেনা হয়েছে। তাতে কোম্পানিটিকে বিনিয়োগ করতে হয়েছে ৩৫ কোটি টাকা।

নতুন শেয়ার কেনার ফলে বেক্সিমকোর কাছে বেক্সপাওয়ারের শেয়ারের সংখ্যা বেড়ে ৭ কোটি ৫০ লাখে উন্নীত হয়েছে। বর্তমানে বেক্সপাওয়ারের ৭৫ ভাগ মালিকানা বেক্সিমকোর। বাকী ২৫ শতাংশ শেয়ারের মালিক সোহেল এফ রহমান, সালমান এফ রহমান, নাজমুল হাসান এবং ওকে চৌধুরী।

শেয়ার

পাঠকের মতামত

ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

আরএকে সিরামিকসে সিইও নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের আরএকে সিরামিক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...