
‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে’প্রস্তাবিত বিজিএমইএ গার্মেন্টস ভিলেজে জমি ইজারা চুক্তির জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজাকে ১৫ কোটি ৮৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বিজিএমইএ।
সোমবার (২৪ মে) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ নেতারা বেজা-এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সঙ্গে বেজা কার্যালয়ে সাক্ষাৎকালে এ চেক হস্তান্তর করেন।
বিজিএমইএ সভাপতি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে’ শিল্পপার্ক স্থাপন ও এতে পোশাককারখানা গড়ে তোলার জন্য বিজিএমইএ সদস্য প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেয়ায় বেজার নির্বাহী চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
তিনি আশা করেন, এই শিল্পপার্কে আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাককারখানা হিসেবে গড়ে উঠবে এবং এগুলো বিপুল কর্মসংস্থানের সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে’প্রস্তাবিত গার্মেন্টস ভিলেজে জমি বরাদ্দ পাওয়া বিজিএমইএ সদস্যভূক্ত ৮টি পোশাককারখানার অনুকূলে ৫২ একর জমির বরাদ্দের ইজারা চুক্তি (ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট) সম্পন্ন করার জন্য ১৫ কোটি ৮৫ লাখ টাকার চেক বেজার নির্বাহী চেয়ারম্যানকে হস্তান্তর করেন। এসময় বিজিএমইএ সভাপতি বেজার নির্বাহী চেয়ারম্যানকে একটি গাছ উপহার দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন ও সহ-সভাপতি মিরান আলী।
চলতি বছরের ১৫ মার্চ বিজিএমইএ ৫৯টি কারখানার মধ্যে ৪১টি কারখানার অনুকূলে ২৩৯ একর জমি বরাদ্দপ্রাপ্ত বিনিয়োগকারীদের সঙ্গে বেজা কর্তৃক জমি ইজারা চুক্তি সম্পন্ন হয়। ২৯১ একর জমির ইজারা চুক্তি সম্পন্ন করার জন্য এ পর্যন্ত বিজিএমইএ সর্বমোট ২০৮ কোটি ৯৮ লাখ টাকা বেজাকে পরিশোধ করেছে।
- ১সরিষাবাড়ীতে সড়ক ও বাসাবাড়ীতে ঢুকছে দূষিত পানি
- ২চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৩বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
- ৪হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৫চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৬ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৭আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৮সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
- ৯সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ১০গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ১সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ২সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৩গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৪ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৫বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৬চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৭দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ৮সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৯জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ১০চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার





পাঠকের মতামত