
সেল্টা ভিগোর মাঠে বালাইদসকে শিরোটা প্রত্যাশীদের জন্য বড় এক পরীক্ষাই ধরা হয় লা লিগায়। এই গেল মৌসুমেই তো, এখানে পয়েন্ট খুইয়েই শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়েছিল বার্সালোনা। সেই বালাইদসকে শনিবার রাতে রিয়াল জিতল হেসেখেলে। জোড়া গোল করে যার প্রধান নায়ক ছিলেন করিম বেনজামা। ৩-১ গোলেন এই জয় নিয়ে তার দল আবারও বার্সালোনাকে টপকে চলে এসেছে লিগের দ্বিতীয় অবস্থানে।
প্রতিপক্ষের মাঠে রিয়ালকে গোলের জন্য অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২০ মিনিটেই দলকে এগিয়ে দেন বেনজামা। টনি ক্রুসের পাস থেকে দারুণ এক কৌণিক শটে লক্ষ্যভেদ করেন তিনি।
মাঝে চোট পড়েছিলেন ফরাসি এই স্ট্রাইকার, তার আগে পরে এ নিয়ে টানা আট ম্যাচে গোল করা হলো তার। জোড়া গোলের অপেক্ষাও খুব বেশি সময় করতে হয়নি তাকে। ১০ মিনিটে প্রতিপক্ষের ভুলে রিয়ালের ব্যবধান বাড়ান সুযোগসন্ধানী বেনজামা। প্রতিপক্ষ বিপদসীমার একটু সামনে রেনাতো তাপিয়ার দুই পায়ের মাঝ দিয়ে পাস বাড়ান ক্রুস, গোল করেন বেনজামা। চলতি লিগে এটি তার ১৭ তম গোল। ৪০ মিনিটে দেনিস সুয়ারেজের ক্রসে সান্তি মিনার গোলে ব্যবধান কমিয়ে অবশ্য স্বাগতিক সেল্টা লড়াইয়ের আভাস দিচ্ছিল ভালোভাবেই।
বিরতির পর বলের দখল বাড়ায় সেল্টা, প্রতি আক্রমণে ত্রাসও ছড়াচ্ছিল রিয়াল রক্ষণে। ৬৩ মিনিটে ইয়াগো আসপাসের দূরপাল্লার শটটা ঠেকিয়ে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া দলকে বিপদমুক্ত রাখেন। আসপাসকে এরপর এগিয়ে যেতে দেয়নি দুর্ভাগ্য। ৮২ মিনিটে তার দারুণ এক ফ্রি কিক প্রতিহত হয় পোস্টে।
এক গোলের অগ্রগামিতা ধরে রাখতে এরপর রক্ষণে আরও জমাট হয়ে বসে রিয়াল। প্রতি আক্রমণে শেষ দিকে আদায় করে নেয় তিন পয়েন্ট নিশ্চিত করা গোলটাও। তার কৃতিত্ব পুরোটাই বেনজেমার। হ্যাটট্রিকের দুয়ারে থেকেও গোল নিশ্চিত করতে প্রতিপক্ষ বক্সে বলটা বাড়ান মার্কো অ্যাসেনসিওর কাছে। আলতো টোকায় রিয়ালের জয়টা নিশ্চিত করেন স্প্যানিশ এই উইঙ্গার।
এই জয়ের ফলে ২৮ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ উঠে এসেছে তালিকার দুইয়ে। টপকে গেছে এক ম্যাচ কম খেলা বার্সাকে। অ্যাটলেটিকো থেকে তিন পয়েন্টে পিছিয়ে আছে দলটি। বার্সা আর অ্যাটলেটিকো, দুই দলই অবশ্য খেলেছে একটি করে কম ম্যাচ।
- ১অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ২৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৩চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ৪এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৫মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ৬৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়
- ৭আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ৮বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
- ৯‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৫রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৮ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৯মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ১০কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান





পাঠকের মতামত