প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১ ১২:৩৬ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়ররা চলে গেছেন আগেই। চলতি মৌসুমের আগে ঠিকানা বদলে নিয়েছেন লিওনেল মেসি, সার্জিও রামোসরাও। তাই সঙ্গত কারণেই প্রশ্ন উঠে যায়, স্প্যানিশ লা লিগায় এখন সবচেয়ে বড় তারা কে? বিশেষজ্ঞদের অনেকের উত্তরেই উঠে আসে, ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার নাম।

লা লিগার নতুন মৌসুমের শুরুতেই তাদের কথার যথার্থতা প্রমাণ করে দিলেন বেনজেমা। আলাভেসের মাঠে পাওয়া ৪-১ গোলের জয়ে বড় অবদান রেখেছেন ফরাসি তারকা। যেনো প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন, লা লিগায় তিনিই এখন সবচেয়ে বড় তারা।

বেনজেমার জোড়া গোলের পাশাপাশি স্কোরশিটে নাম তুলেছেন নাচো ফার্নান্দেস ও ভিনিসিয়াস জুনিয়র। আলাভেসের পক্ষে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন হোসেলু।

নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে আলাভেস বেশ ভালোই লড়াই করেছে। বিশেষ করে প্রথমার্ধে দারুণ কিছু সুযোগও তৈরি করে। কিন্তু কাজের কাজ গোল পায়নি। একইভাবে গোল মিসের হতাশায় পুড়েছে রিয়াল মাদ্রিদও।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮ মিনিটের সময় গোলের তালা ভাঙেন বেনজেমা। কোনোমতে অফসাইডের বাধা পেরিয়ে বল জালে জড়ান তিনি। রিয়াল পায় প্রথম গোল। এর ৮ মিনিট পর দ্বিতীয় গোল করেন নাচো। ম্যাচের ৬২ মিনিটের সময় স্কোরলাইন ৩-০ করেন বেনজেমা।

এরপর পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন হোসেলু। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ সাতে ম্যাচে হোসেলুর এটি ষষ্ঠ গোল। ম্যাচের একদম শেষ দিকে গিয়ে রিয়ালের পক্ষে হালি পূরণ করেন ভিনিসিয়াস, ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাংকোসরা।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...