
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), প্রশাসনের অনুমতি ছাড়াই তালা ভেঙে একটি রুম দখলের অভিযোগ উঠেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর বিরুদ্ধে।
বুধবার (৮ এপ্রিল) সকালে বিএনসিসির সদস্যরা ওই রুম দখল করেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনসিসির বেরোবি ইউনিটের সার্জেন্ট ও বাংলা বিভাগের শিক্ষার্থী সাকিউল ইসলাম শাওনের নেতৃত্বে রুমটির তালা ভেঙে জোরপূর্বক দখল নেওয়া হয়।
পরবর্তীতে প্রশাসনের অনুমতি ছাড়াই তারা নিজেদের কার্যক্রম পরিচালনা শুরু করেন। এছাড়া রক্তদাতাদের সংগঠন বাঁধনকেও তারা নিজেদের আগের রুমে তুলে দেন বলে জানা গেছে।
এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক সংগঠন হিসেবে বিএনসিসি শৃঙ্খলা ও নৈতিকতার জন্য পরিচিত হলেও, এমন কর্মকাণ্ডে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
একাধিক শিক্ষার্থী জানান, জাতীয় দিবস বা বিশেষ অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদান ছাড়া বিএনসিসির তেমন কার্যক্রম চোখে পড়ে না।
এছাড়া বিভিন্ন দিবসে উপাচার্যের ফুলেল শুভেচ্ছা প্রদানে বিএনসিসি ও স্কাউট সদস্যদের মধ্যে প্রতিযোগিতার ঘটনাও দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে বিএনসিসির অংশগ্রহণ না থাকায় তা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে।
এদিকে সংগঠনের অভ্যন্তরেও অনিয়মের অভিযোগ উঠেছে। সিনিয়র সদস্যদের উপেক্ষা করে জুনিয়রদের উচ্চ পদে পদায়নের অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে না করা শর্তে এক বিএনসিসি সদস্য বলেন, শাওন ১৫ ব্যাচের জুনিয়র হওয়া সত্ত্বেও তাকে সার্জেন্ট পদ দেওয়া হয়েছে। কয়েকদিন পর সিইউও হবে৷ এ ধরনের স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার কারণে সংগঠনের ওপর আস্থা হারাচ্ছি।
অন্যদিকে, জুলাই আন্দোলনে বিএনসিসির এক স্টাফ নূর নবীর বিরুদ্ধেও শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে।
তালা ভেঙে রুমে প্রবেশের বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাকিউল ইসলাম শাওন বলেন, আমরা প্রশাসনের অনুমতি নিয়েই রুমে প্রবেশ করেছি।
বিষয়টি প্রশাসনের সঙ্গে কথা বললেই জানা যাবে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আকিফ জানান, এখন পর্যন্ত কাউকে কোনো রুম বরাদ্দ দেওয়া হয়নি।
বিএনসিসির পিইউও ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইফফাত আরা বাঁধন বলেন, এ বিষয়ে আপনারা রেজিস্ট্রারের সাথে কথা বলুন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে কাউকে কোনো রুম বরাদ্দ দিইনি। বিএনসিসি যদি এমন কাজ করে থাকে, তা দুঃখজনক।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাওয়া হবে।
ইএটি
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত