প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২ ১২:৪৮ পিএম

ভোলার বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবাসহ মো. মারুফ মোরশেদ ওরফে আকাশ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) বিকালে বোরহানউদ্দিন পৌরসভা ৪ নং ওয়ার্ডের জনৈক মো. নেছার উদ্দিনের বসত বাড়ির দক্ষিণ পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মো. মারুফ মোরশেদ ওরফে আকাশ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর ১ নং ওয়ার্ডের কালিগঞ্জ এলাকার মো. হারুন আর রসিদের ছেলে। সে একজন চিহ্নিত আন্ত: জেলা মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।
রোবরার (১০ এপ্রিল) বেলা ১১ টার দিকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির বলেন, শনিবার (৯ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন পৌরসভা ৪ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জনৈক মো. নেছার উদ্দিনের বসত বাড়ির দক্ষিণ পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপর থেকে মো. মারুফ মোরশেদ ওরফে আকাশ নামের এক যুবককে ২৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...