প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২১ ১০:৫৮ এএম

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করার যে ব্যর্থ নীতি গ্রহণ করেছেন তা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

আলী শামখানি রোববার তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব তার পোস্টে বলেন, ‘আমেরিকা বর্তমানে পরমাণু সমঝোতায় ফিরে আসার মতো একটি অর্থহীন বিষয়কে যেভাবে বড় করে তুলে ধরছে তাতে কোনো ফল পাওয়া যাবে না।’

তার মতে শুধুমাত্র এই সমঝোতায় ফিরে আসা যথেষ্ট নয়।

আলী শামখানি আরো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করে যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তার পুনরাবৃত্তি রোধ করতে হলে পরবর্তী প্রশাসনকে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে।’

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...