
সেন্টার ফর পলিসি ডায়ালাগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেছেন, ২০২৪-২৫ অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকখাত থেকে যে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব করা হয়েছে তা বেসরকারি খাতের বিনিয়োগকে ব্যাপকভাবে ব্যাহত করবে।
বুধবার (১২ জুন) গুলশানে হোটেল লেকশোরে ‘বাজেট সংলাপ ২০২৪’-এ মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন।
ড. ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ-বছরে বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। যা মোট ঘাটতির ৫৩ দশমিক ৭১ শতাংশ।
তিনি বলেন, প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটে ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এরপর বেসরকারি বিনিয়োগ লক্ষ্যও ঠিক করা হয়েছে। কিন্তু সরকার ব্যাংক থেকে টাকা নেওয়ার ফলে বেসরকারি খাতের জন্য ঋণের জায়গা ছোট হয়ে যাবে। বেসরকারি খাত ঋণ পাবে না। এতে বেসরকারি খাতে বিনিয়োগ ব্যাহত হবে। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না।
সুদের হার বৃদ্ধির কারণে বেসরকারি খাত এমনিতে চাপের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুদহার বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে; যদিও সুদ হার বাজারের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায়ও ছিল না। আবার সরকার ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার ফলে সুদের হার আরও বাড়বে। এতে সরকারের ঋণের বোঝা আরও বাড়বে।
এএন
- ১যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ২ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৫প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৮গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৯প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৫১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৮হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৯একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসক
- ১০রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে





পাঠকের মতামত