
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে চলছে সারা দেশে কঠোর বিধি-নিষেধ (লকডাউন)।
করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত এ বিধি-নিষেধ ৫ আগস্ট থেকে বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
বিধিনিষেধের নিয়মানুযায়ী, গত ২৫ জুলাই থেকে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয়।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে।
কিন্তু দিনের সংখ্যা কমানো হয়েছে। সেই কারণে বুধবার (৪ আগস্ট) সব ব্যাংক বন্ধ থাকবে।
ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো বুধবার বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একই কারণে চলতি মাসের প্রথম দিন গত রোববার (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল। গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। অভ্যন্তরীণ সমন্বয়ের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে।
আগামী বৃহস্পতিবার (৫ আগস্ট) ফের সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। ব্যাংকের আনুষাঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।
- ১১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৫শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও বদলে যাওয়া স্বপ্ন: কাঠামোগত বাস্তবতার সংকট
- ৬সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৭ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ৮প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে সায়েন্স টয় : ববি হাজ্জাজ
- ৯দর বৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ১০আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ২সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৩শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৪সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৫চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৬হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৭সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৮চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ৯হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী





পাঠকের মতামত