
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরশাসকের নির্দেশে গুলিতে প্রাণ হারানো শহীদদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র-নাগরিক সমাজ, ব্রাহ্মণবাড়িয়া এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. তৌফিকুল ইসলাম মিথিল, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার নাজমুল হক নাজু, সাংবাদিক আল-আমিন শাহীন, যমুান টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, শহীদ মীর মুগ্ধের বোন নাসরিন আক্তার প্রমুখ।
গণহত্যায় জড়িত স্বৈরশাসক শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে এ সময় বক্তারা বলেন, গণদাবি উপেক্ষা করে কোন স্বৈরাচারী শক্তিই আজ পর্যন্ত টিকে থাকতে পারেনি। জনগণের দাবী প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ৪জন কৃতিসন্তানকে হারিয়েছি। শহীদদের আত্মত্যাগের কারণে আমরা স্বৈরাচার পতন করে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমরা আর বৈষম্যমুলক ব্যবস্থা চাই না। বর্তমান তরুণ ও প্রবীণ নেতৃবৃন্দের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ এই কামনা করি।
উক্ত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শহীদ তানভীরের বাবা শামসুজ্জামান, বিজয়নগরের শহীদ সাজিদুর রহমান ওমরের বাবা মো. শাহজাহান, সদর উপজেলার বিয়াল্লিশরের শহীদ মুগ্ধের বাবা ও নবীনগরের সুজয় এর পরিবারের সদস্যসহ জেলার প্রায় অর্ধশত সমন্বায়ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসকে
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৫কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ১০চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৫শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত