উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬ ৪:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সেমন্তঘর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং পাশের প্রবাসী খোকন মিয়ার ঘরেও ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যেই দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত জামাল মিয়া জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, কাপড়-চোপড় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তার প্রায় ৫০ থেকে ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় দুটি পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...