
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১৭ লাখ ৮৬ হাজার ১৫১টি শেয়ার ৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৬০ লাখ টাকার বিডি ফাইন্যান্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।
এছাড়া আমান কটনের ৫ লাখ ১০ হাজার টাকার, আমান ফিডের ৯ লাখ ৯২ হাজার টাকার, এপোলো ইস্পাতের ১১ লাখ ২৪ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ১ লাখ ৪২ হাজার টাকার, বেক্সিমকোর ৪৫ লাখ ৫০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৬ লাখ ৭০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২১ লাখ ৯০ হাজার টাকার, ইজেনারেশনের ৫ লাখ ১১ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৬ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ১০ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৩৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৯ লাখ ৭ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ৮ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৫৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৯ হাজার টাকার, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ১১ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ২৯ লাখ ৯৬ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৫ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১৫ হাজার টাকার, সী পার্লের ১০ লাখ ৬৯ হাজার টাকার, সিলকো ফার্মার ৮ লাখ ৬ হাজার টাকার, সিঙ্গার বিডির ২৭ লাখ ৭৫ হাজার টাকার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২০ লাখ ৯৫ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৭ লাখ ৭১ হাজার টাকার এবং ওয়ালটনের ৪০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
- ১
- ২টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৩আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ৬কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৭জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৮আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ৯দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ১০এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা





পাঠকের মতামত